২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলসেনকে আবেদন করতে হবে

দায়িত্বে থাকার জন্য অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসেনকে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দায়িত্বে থাকার জন্য অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসেনকে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। ডন র্আর্গুসের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের মূল্যায়ন কমিটি তাদের প্রতিবেদনে কোচ হিসেবে নিলসেনের অবদান আরো বাড়ানোর পরামর্শ দেয়। এরপরই সান্দারল্যান্ড এ কথা বলেন। নিলসেন ও সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের অধীনে দলের দক্ষতার উন্নয়ন নিয়ে তীব্র সমালোচনা করা হয় মূল্যায়ন কমিটির প্রতিবেদনে। শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে সে সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সম্ভাব্য সেরা কোচিং করানো হয়েছিল কি না। প্রাথমিক প্রতিক্রিয়ায় নিলসেন মূল্যায়ন কমিটির প্রতিবেদনের পক্ষেই কথা বলেছেন। সাদারল্যান্ড বলেন, নিলসেন কিভাবে এই পরিস্থিতি সামাল দেন তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন। তিনি বলেন, "আমি তার মন্তব্য শুনেছি। ম্যাচ শুরুর আগে তার সাক্ষাৎকার শুনেছি। তিনি যেভাবে পেশাদারিত্বের সঙ্গে নিজেকে মেলে ধরেছেন তাতে আমি খুশি। আমি নিলসেন এবং অন্যদের সঙ্গে কথা বলার জন্য কলম্বোয় এসেছি। নিলসেন যেভাবে কথা বলেছেন তাতে আমি সন্তুুষ্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৩ ঘ.