২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির বাধায় প্রথম দিন

বৃষ্টির বাধায় প্রথম সেশনের পরই শেষ হয়ে গেছে ওভাল টেস্টের প্রথম দিনের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির বাধায় প্রথম সেশনের পরই শেষ হয়ে গেছে ওভাল টেস্টের প্রথম দিনের খেলা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলকে ভালো সূচনা এনে দেন। কেনিংটন ওভালে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে করে ৭৫ রান। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ৩৮ ও অ্যালিস্টার কুক ৩৪ রানে ব্যাট করছেন। মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে দফায় দফায় পর্যবেক্ষণ করে দুই আম্পায়ার সাইমন টোফেল ও রড় টকার এক পর্যায়ে দিনের খেলার সমাপ্তি টানেন। মান বাঁচানোর ম্যাচ খেলা ভারত দলে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে বাদ পড়েছেন সিরিজে ভালো বল করা প্রভিন কুমার। তার বদলে খেলছেন জহির খানের বদলি হিসেবে আসা রুদ্র প্রতাপ সিং। অন্য দিকে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড দল। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটিতে জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। এতে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ের শীর্ষস্থানও ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৫ ঘ.