ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড এ দলের ম্যানেজার গ্রান্ট ব্র্যাডব্র"ম মনে করছেন ইমার্জিং প্লেয়ারস টুর্নামেন্টে (ইপিটি) খেলোয়াড়দের জন্য আর্শীবাদ হয়ে এসেছে।
তিনি বলেন, "ইপিটিতে খেলে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা উপকৃত হয়েছে। দেশে ঘরোয়া সিরিজে ভালো করতে এই অভিজ্ঞতা খেলোয়াড়দের সহায়তা করবে।"
নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেন, "বছরের এই সময়ে ওই রকম কন্ডিশনে খেলা খেলোয়াড়দের জন্য গ্রীষ্মের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি নেয়ার সুযোগ করে দিয়েছে।"
ইপিটির অন্য তিনটি দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত।
টুর্নামেন্টে নিউজিল্যান্ড একটি টি-টোয়েন্টিতে জিতলেও রান রেটে পিছিয়ে পড়ে চতুর্থ হয়। তবে তিন দিনের ম্যাচে তুলনামূলক ভালো করেছে তারা। এক ম্যাচে হার ও দুই ড্র নিয়ে তৃতীয় হয় তারা।
ব্র্যাডবার্ন বলেন, "আমাদের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল। তিন দিনের ম্যাচে প্রথম পালার জন্য কোনো পয়েন্ট ছিল না। এ কারণে ম্যাচে আমাদের অবস্থান কি হবে তা নিয়ে অনেক ভাবতে হয়েছে।"
তিনি বলেন, "খেলোয়াড়রা এই সুযোগ পেয়ে সন্তুষ্ট। এটা নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটারদের নিজেদের আরেক ধাপ সামনে এগিয়ে নেয়ার একটা সুর্বণ সুযোগ হয়ে এসেছে।
অলরাউন্ডার ডোগ ব্রেসওয়েল টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পক্ষে সবেচেয়ে ভালো করেছেন। তিন ম্যাচে ৯১ রান করেন তিনি, সেই সঙ্গে নেন ৫ উইকেট। তিন দিনের ফরম্যাটে দলের পক্ষে সবচেয়ে করেন ডিন ব্রাউনিল। তিন ম্যাচে এক শতক ও দুই অর্ধশতকসহ ১০৩.২৫ গড়ে করেন ৪১৩ রান। দুজনের উচ্ছ্বসতি প্রশংসা করেন ব্র্যাডবার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫২১ ঘ.
bdnews24