২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনকে হারিয়ে শেষ চারে ব্রাজিল

টাইব্রেকারে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের শেষ চারে উঠেছে ব্রাজিল। নির্ধারিত সময় খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 08:31 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাইব্রেকারে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের শেষ চারে উঠেছে ব্রাজিল। নির্ধারিত সময় খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।

রোববারে শেষ আটের অপর লড়াইয়ে নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিলের পথ অনুসরণ করেছে ফ্রান্স।

বুধবারের সেমিফাইনালে ব্রাজিল খেলবে মেক্সিকোর বিপক্ষে, ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল।

এবারের বিশ্বকাপে ব্রাজিল ও স্পেনকেই ধরা হচ্ছিল শিরোপার দাবীদার। কোয়ার্টার ফাইনালের এ লড়াইয়ে তাই কিছুটা ফাইনালেরও আমেজ ছিল। খেলাও হয়েছে প্রত্যাশামতো। বলের দখল, প্রতি-আক্রমণ আর 'প্রকৃত' ফুটবল উপহার দিয়ে দর্শকদের পিপাসা মিটিয়েছে দু'দল।

৩৫ মিনিটে চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে এগিয়ে নেন উইলিয়ান। ব্রাজিল বংশোদ্ভূত রড্রিগো ৫৭ মিনিটে স্পেনের হয়ে সে গোল ফিরিয়ে দেন। খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর পর দুদুর গোলে সহজেই স্পেন বাধা পার হচ্ছিল ব্রাজিল। কিন্তু খেলা শেষ হওয়ার মিনিট দু'য়েক আগে আলভারো ভাসকুইজের গোল খেলা টাইব্রেকারে নিয়ে যায়।

জর্দি আমাত ও ভাসকুইহ পেনাল্টি 'মিস' করলে বিদায় নিতে হয় স্পেনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৪২৫ ঘ.