২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার এগিয়ে যাওয়ার, শ্রীলঙ্কার ফেরার ম্যাচ

একদিনের সিরিজে লড়াইয়ের প্রতিশ্র"তি দিয়েছে শ্রীীলঙ্কা ও অস্ট্রেলিয়া। হাম্বানটোটায় দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিক শ্রীলঙ্কা অন্য দিকে ব্যবধান বাড়িয়ে নিতে চায় অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজে লড়াইয়ের প্রতিশ্র"তি দিয়েছে শ্রীীলঙ্কা ও অস্ট্রেলিয়া। হাম্বানটোটায় দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিক শ্রীলঙ্কা অন্য দিকে ব্যবধান বাড়িয়ে নিতে চায় অস্ট্রেলিয়া। হাম্বানটোটায় রোববার দ্বিতীয় একদিনের ম্যাচে খেলবে সফরকারী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে। এর আগে পাল্লেকেলেতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই হারায় একদিনের সিরিজ শুরুর আগে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের সহজ জয়ে (৭ উইকেট) ওই চাপ অনেকটাই কাটিয়ে উঠেছে তারা। পরাজয়ের চেয়েও বড় ধাক্কা হয়ে এসেছিল স্পিন ভীতি। টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের অনভিজ্ঞ ব্যাটসম্যানদের কাছে শ্রীলঙ্কার স্পিনাররা ছিলেন খুবই দুর্বোধ্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ৬ উইকেট নেন ১৬ রানে। তবে প্রথম একদিনের ম্যাচে স্পিনারদের বেশ ভালো ভাবেই সামলেছে সফরকারীরা। শেন ওয়াটসনের এনে দেয়া উড়ন্ত সূচনা কাজে লাগাতে ভুল করেন নি মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান স্বাগতিক স্পিনারদের চেপে বসার কোনো সুযোগই দেননি। তাদের ওই ব্যাটিং পুরো সিরিজে অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস যোগাবে। ক্লার্ক, পন্টিং ও মাইক হাসি যোগ দেয়ায় অন্য দলে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া। শুধু স্পিন দিয়েই এখন আর তাদের কাবু করা যাবে না। স্পিনের বিরুদ্ধে তিনজনই ভালো খেলেন, অভিজ্ঞতার ঝুলিও পূর্ণ। স্বাগতিক স্পিনারদের সামলাতে এরা দলকে পথ দেখাতে পারেন। প্রথম ম্যাচে দেখিয়েছেনও। এবার শুধু ধারাবাহিকতা বজায় রাখার পালা। উদ্বোধনী জুটিতে বলতে গেলে একাই খেলছেন শেন ওয়াটসন। অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা না পেলেও একাই গুড়িয়ে দিতে পারেন যে কোনো দলকে। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বেশ শক্তিশালী। ব্রেট লি ও মিচেল জনসন গুড়িয়ে দিয়ে পারেন যে কোনো ব্যাটিং লাইনআপ। উপমহাদেশে দুজনের রেকর্ড বেশ ভালো। প্রথম ম্যাচে ৬ উইকেট নেয়ার পর জনসনকে নিয়ে আলাদা করে ভাবতেই হবে স্বাগতিকদের। মরা পিচে পেসাররা আগুন ঝরালেও সহায়ক পিচে স্পিনাররা সেভাবে কিছু করতে পারছেন না। উইকেটকে বিবেচনায় রেখে সফরকারীরাও বেশ কয়েকজন স্পিনারকে দলে রেখেছেন। কিন্তু শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানদের তাদের মাটিতে স্পিন দিয়ে কাবু করা একটু কঠিনই হবে। টি-টোয়েন্টি সিরিজ জিতে উড়তে থাকা শ্রীলঙ্কা প্রথম ম্যাচ হেরে পা রেখেছে মাটিতে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভালো সূচনা এনে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতায় দিক হারায় স্বাগতিকরা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা উপুল থারাঙ্গা বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেছেন। ছন্দে আছেন অধিনায়ক তিলকারতে