২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ 'এ' দলের ক্যাম্প রোববার থেকে

বাংলাদেশ 'এ' দলের খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো নিয়ে ১২ দিনের ক্যাম্প রোববার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ 'এ' দলের খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো নিয়ে ১২ দিনের ক্যাম্প রোববার শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ক্যাম্প শুরু হবে ১৪ অগাস্ট। চলবে ২৫ তারিখ পর্যন্ত। ক্যাম্পে ডাকা হয়েছে ২৫ ক্রিকেটারকে। রোববার দুপুর দেড়টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্পের প্রধান কোচ মিজানুর রহমানের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। এর আগে এ দলের বোলারদের নিয়ে ১২ দিন কাজ করেন একাডেমি দলের বিশেষজ্ঞ কোচ জিওফ লওসন। ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন নাজিম উদ্দিন, শামসুর রহমান, নাসিরুদ্দিন ফারুক, নাঈম ইসলাম, রকিবুল হাসান, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিথুন, সৈয়দ রাসেল, ফরহাদ হোসেন, রনি তালুকদার, জহুরুল ইসলাম, ধীমান ঘোষ, মেহরাব হোসেন, সগির হোসেন, নুর হোসেন, সাকলায়েন সজীব, মোহাম্মদ ইলিয়াস, তাপস বৈশ্য, শুভাশীষ রায়, ফরহাদ রেজা, ডলার মাহমুদ, তারেক আজিজ খান, শাহাদাৎ হোসেন, মাহমুবুল আলম ও নাজমুল হোসেন মিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫৫৭ ঘ.