ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক সুলতান রানা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) যোগ দিচ্ছেন।
ইভেন্টস ও অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাজ করেন তিনি এসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে।
পিসিবিতে ক্রিকেট অপারেশন্স ও ঘরোয়া ক্রিকেটের দেখভাল করছিলেন রানা। আগামী মাসের মাঝামাঝি সময় তাকে ছেড়ে দেয়া হবে বলে পিসিবি জানায়।
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও রানা ১৮ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে অবসর নেন ১৯৮৭ সালে।
পিসিবিতে রানার স্থলাভিষিক্ত হবেন ক্রিকেট অপারেশন্স ইন্টারন্যাশনালের পরিচালক জাকির খান।
জাকির খানের জায়গায় বসবেন কয়েকদিন আগে পাকিস্তান জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে বাদ পড়া ইন্তিখাব আলম। একই সঙ্গে তিনি তার বর্তমান দায়িত্ব গেম ডেভেলপমেন্ট পরিচলকের কাজও করে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫৪৪ ঘ.
bdnews24