২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশ কঠিন গ্র"পে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন গ্র"পে পড়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন গ্র"পে পড়েছে বাংলাদেশ। আইসিসি ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্র"প চূড়ান্ত করেছে। এতে ডি- গ্র"পে পড়েছে বাংলাদেশ। গ্র"পের অন্য তিন সদস্য হচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। নামিবিয়া রান রেটে যুক্তরাষ্ট্র ও কানাডাকে টেক্কা দিয়ে বাছাই পর্বে ষষ্ঠ স্থানে থেকে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। আগামী বছর অগাস্টে কুইন্সল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়া রয়েছে এ-গ্র"পে। সেখানে তাদের সঙ্গী ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এছাড়া রয়েছে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসা নেপাল ও আয়ারল্যান্ড। বাছাই পর্বে নেপাল দ্বিতীয় ও আয়ারল্যান্ড তৃতীয় হয়। গত আসরের রানার্সআপ ও দুবারের চ্যাম্পিয়ন পাকিস্তান রয়েছে বি-গ্র"পে। গত আসরের স্বাগতিক দেশ নিউজিল্যান্ডও রয়েছে একই গ্র"পে। অন্য দুটি দল এসেছে বাছাই পর্ব পেরিয়ে। বাছাই পর্বের শীর্ষ দল স্কটল্যান্ড ও চতুর্থ স্থানে থাকা আফগানিস্তান রয়েছে এই গ্র"পে। ২০০০ ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন ভারত রয়েছে সি-গ্র"পে। এই গ্র"পের অন্য তিন দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি বাছাই পর্বে পঞ্চম স্থানে থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত বলেন, "অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।" "অতীতেও আমরা দেখেছি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিয়েছেন। ব্রায়ান লারা, ইনজামাম-উল-হক, যুবরাজ সিং, ইয়ান বেল, বিরাট কোহলি, ইয়ন মর্গান, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার মতো ক্রিকেটারদের আমরা ওখান থেকেই পেয়েছি। আশা করি আগামী বছরের আসরেও নতুন অনেক তারকা ক্রিকেটাররা উঠে আসবেন", যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৫৫৯ ঘ.