ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরের কঠিন পরিস্থিতি উপভোগ করছেন মিচেল জনসন। টানা দুটি টি-টোয়েন্টি হারের পর প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার ৭ উইকেটের জয়ে দলকে পথ দেখান তিনি।
ওই ম্যাচে তিনি ৬ উইকেট নেন ৩১ রানে। ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
উপমহাদেশে অস্ট্রেলিয়ার 'বিশেষজ্ঞ' ক্রিকেটার হয়ে উঠছেন জনসন। এর আগে ভারতে নিজেকে 'ভয়ঙ্কর' হিসেবে প্রমাণ দিয়েছেন তিনি। ভারতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে একমাত্র শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের তার চেয়ে বেশি উইকেট আছে।
পাল্লেকেলেতে ওই ম্যাচটি ছিলো জনসনের শততম ম্যাচ। আর শ্রীলঙ্কায় তৃতীয়। গত বিশ্বকাপে শ্রীলঙ্কায় দুটি ম্যাচ খেলেন জনসন।
ম্যাচ শেষে জনসন বলেন, "এই কন্ডিশনে খেলা সব সময় চ্যালেঞ্জের। এখানে অনেক গরম, উইকেটও অনেক ধীরগতির। আামি আজ (বুধবার) বেশ শান্ত ছিলাম। যদিও টি-টোয়েন্টি দুটিতে ভালো না করায় একটু চাপ ছিলো। তবে এটা নিজের শততম ম্যাচ হওয়ায় আমি বেশ রোমাঞ্চিতও ছিলাম।"
৩১ রানে ৬ উইকেট নিয়ে জনসন নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দেশের পক্ষে একদিনের ক্রিকেটে চতুর্থ সেরা বোলিং রেকর্ড এখন তার।
৭টি উইকেট নিয়ে সবার উপরে আছেন গে
bdnews24