২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্ত অবস্থানে ইংল্যান্ড

অ্যালিয়েস্টার কুকের শতকের সুবাদে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম পালায় রানের পাহাড় গড়ে তুলছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালিয়েস্টার কুকের শতকের সুবাদে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম পালায় রানের পাহাড় গড়ে তুলছে ইংল্যান্ড। বৃহস্পতিবার এজবাস্টনে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৫৬ রান। অ্যালিস্টার কুক ১৮২ ও ইয়ন মর্গান ৪৪ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন তারা। নিজের ১৯তম শতক তুলে নেয়া কুক দাঁড়িয়ে আছেন দ্বিশতকের দোরগোড়ায়। তিনি তার ৩৩৯ বলের ইনিংসটি সাজান ২৬টি চার দিয়ে। ভারতের চেয়ে ২৩২ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। এর আগে প্রথম দিন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অর্ধশতকের পরেও প্রথম পালায় ভারত ২২৪ রানে গুটিয়ে যায়। বোলারদের এনে দেয়া সুবিধা কাজে লাগাতে ভুল করেন নি অ্যান্ড্রু স্ট্র্রাউস ও কুক। জহির খান ও হরভজন সিংয়ের অনুপস্থিতিতে ভারতের বোলিং অনেকটাই ধার হারিয়েছে। অন্য দিকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সেকারণে প্রথম পালায় এক রকম নির্বিঘে