ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ক্যামেরন হোয়াইট মনে করছেন শ্রীলঙ্কার স্পিনাররাই দু দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারার পর এ কথা বলেন তিনি। এ সময় হোয়াইট বলেন, "টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারার পর একদিনের সিরিজে ও টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে কতটা কঠিন কাজ করতে হবে সে ব্যাপারে কোনো ভ্রান্তি নেই।"
স্পিন বোলিংয়ে নাকাল হয়ে বিব্রতকর মুহূর্ত এর আগেও অস্ট্রেলিয়ার ক্রিকেট দেখেছে। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজন্তা মেন্ডিস যা করে দেখালেন তার জবাব খুঁজে পাচ্ছেন না হোয়াইট।
শেন ওয়াটসনের আগ্রাসী ব্যাটিংয়ে এক সময় অস্ট্রেলিয়ার জয়কে সময়ের ব্যাপার মনে হলেও মেন্ডিস খেলার মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত ৬ উইকেট নেন ১৬ রানে।
একদিনের বা টেস্ট দলে না াকায় দেশে ফিরে যাচ্ছেন হোয়াইট। দেশে ফেরার আগে তিনি বলেন, "আমাদের ব্যাটসম্যানদের ইনিংস শুরুর সময় আরো সতর্ক হতে হবে এবং তাদের একটি কার্যকর প বের করতে হবে।"
তিনি বলেন, "কখনো এক সঙ্গে কয়েকজন নতুন ব্যাটসম্যান চলে এলে ইনিংস শুরুর কাজটা কঠিন হয়ে পড়ে। একদিনের সিরিজেও এর বাইরে কিছু হওয়ার কথা নয়। সেখানেও স্পিনারদের বিপক্ষে ব্যাটসম্যানদের লড়াই করতে হবে।"
একদিনের সিরিজে টি-টোয়েন্টির চেয়ে ভালো ফল আশা করছে অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইকেল ক্লার্ক, অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রিকি পন্টিং ও মাইক হাসি দলে যোগ দেয়ায় অস্ট্রেলিয়ার শক্তি অনেক খানিই বেড়েছে।
হোয়াইট বলেন, "সিনিয়র ক্রিকেটাররা দলে যোগ দিয়েছেন। স্পিন সামলানোর অভিজ্ঞতা তাদের রয়েছে। একদিনের সিরিজে তারা অন্যদের পথ দেখাতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৬ ঘ.
bdnews24