২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট: সোমবার সমঝোতা সভা

চলমান সঙ্কট নিরসনের লক্ষ্যে সোমবার ত্রিনিদাদে সমঝোতা বৈঠকে বসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) ও খেলোয়াড়দের সমিতি (ডব্লিউআইপিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলমান সঙ্কট নিরসনের লক্ষ্যে সোমবার ত্রিনিদাদে সমঝোতা বৈঠকে বসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) ও খেলোয়াড়দের সমিতি (ডব্লিউআইপিএ)। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বৈঠকে যোগ দেবেন দুই পরিচালক ডেভ কিসন ও মাইকেল হল। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে বিরোধ দেখা দেয়ায় তা নিরসনের জন্য ২০০৬ সালে একটি চুক্তিতে পৌঁছায় উভয় পক্ষ। ত্রিনিদাদের বৈঠকে নতুন করে চুক্তি করার চেষ্টা করবে উভয় পক্ষ। ২০০৬ সালের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। এর আগে ডব্লিউআইপিএ'র সভাপতি ও প্রধান নির্বাহী দিননাথ রামনারায়ন বোর্ডের সঙ্গে আলোচনায় খেলোয়াড়দের পক্ষে কথা বলতেন। গত জুনে ক্রিস গেইলকে দলে না নেয়া নিয়ে বোর্ডের সঙ্গে তার (গেইল) বিরোধ দেখা দেয়। এই বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা বৈঠকে রামনারায়ণের আচরণে অসন্তুষ্ট হয় বোর্ড। তার বিরুদ্ধে 'অপেশাদার আচরণ'র অভিযোগ আনা হয়। রামনারায়ন বলেন, "আমরা সমঝোতায় পৌঁছাতে সাহায্য করতে চাই। সে জন্য উভয় পক্ষের মধ্যে মুক্ত আলোচনা চাই।" তিনি বলেন, "আমরা দুজন স্বাধীন ও নিরপেক্ষ নেতাকে আলোচনার জন্য নির্বাচিত করেছি। আশা করছি সমঝোতার অন্তরায় অপসারণ করতে তারা সক্ষম হবেন।" কিসন একজন আইনজীবী। এর আগেও তিনি ডব্লিউআইপিএ'র প্রতিনিধিত্ব করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬০৯ ঘ.