২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরছেন শোয়েব মালিক

শোয়েব মালিক ফিরছেন পাকিস্তান দলে। সে দেশের ক্রিকেট বোর্ডের (পসিবি) একটি কমিটির কাছ থেকে ১৫ অগাস্ট তার দলে ফেরার মতো ছাড়পত্র পাওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শোয়েব মালিক ফিরছেন পাকিস্তান দলে। সে দেশের ক্রিকেট বোর্ডের (পসিবি) একটি কমিটির কাছ থেকে ১৫ অগাস্ট তার দলে ফেরার মতো ছাড়পত্র পাওয়ার কথা। শোয়েব মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯০ হাজার পাউন্ড রাখার ব্যাপারে ব্যাখ্যা দাবি করে পিসিবি। ওই কমিটি শোয়েবের ব্যাখ্যায় সন্তুষ্ট বলে আভাস মিলেছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছিুক পিসিবির এক কর্মকর্তা বলেন, "ওই অর্থ নিয়ে শোয়েবের ব্যাখ্যায় পিসিবি সন্তুষ্ট হয়েছে বলে মনে হচ্ছে।" ১৫ অগাস্ট পিসিবির একটি কমিটি শোয়েবকে শুনানির জন্য ডেকেছে। একেই তিনি 'সন্তুষ্টির আভাস' হিসেবে দেখছেন। ওই কর্মকর্তা বলেন, "১৫ অগাস্টের শুনানিতে তাকে জিম্বাবুয়ে সফরের জন্য ছাড়পত্র দেয়া হবে।" এ আভাস পেয়েই নির্বাচকরা শোয়েবকে জিম্বাবুয়ে সফরের জন্য 'স্ট্যান্ডবাই' খেলোয়াড়ের তালিকায় রেখেছে। এ মাসের শেষ সপ্তাহে পাকিস্তান জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। গত অগাস্ট থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না শোয়েব। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। দলে শুধু জায়গা নয়, অধিনায়কত্বও ফিরে পেতে পারেন তিনি। পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ও নির্বাচকরা টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে শোয়েবের জায়গা পাকা বলে উল্লেখ করায় এই গুঞ্জন ডালপালা মেলছে। পিসিবির এক কর্মকর্তা জানান, "ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কারণে শোয়েব দল থেকে বাদ পড়েননি। ছাড়পত্র ফিরে পেতে যাচ্ছেন বলে তার দলে ফেরা অনেকটা নিশ্চিত। মিসবাহ-উল-হকের কাছ থেকে দায়িত্ব নেয়ার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২৭ ঘ.