২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহির খানের ইংল্যান্ড সিরিজ শেষ

চোটের কারণে ইংল্যান্ড সফর শেষ হয়ে গেছে ভারতের বা-হাঁতি পেসার জহির খানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ইংল্যান্ড সফর শেষ হয়ে গেছে ভারতের বা-হাঁতি পেসার জহির খানের। তার বিকল্প হিসেবে দেখা যেতে পারে আরেক বা-হাঁতি পেসার রুদ্র প্রতাপ সিংকে। চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতের জন্য বড় আঘাত হয়ে দেখা দিয়েছে জহিরের চোট। তার অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণের অনেকটাই কমে গেছে। ফলে স্বাগতিক ব্যাটসম্যানরদের সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে। কেননা ছন্দে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলেছে, লর্ডসে প্রথম টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান জহির। এছাড়া ডান গোড়ালিতেও সমস্যা রয়েছে তার। গোড়ালির অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে উঠতে ১৪ থেকে ১৬ সপ্তাহ লাগবে। ফলে এই সময়ে মাঠের বাইরে থাকতে হবে তাকে। প্রথম টেস্টের পর থেকেই জহির হাল্কা অনুশীলন করছিলেন। এতে ধারণা করা হচ্ছিল, মাঠে দেখা যেতে পারে জহিরকে। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে দলে রাখায় ওই সম্ভাবনার পালে হাওয়াও লাগে। কিন্তু মোটে ৩ ওভার বল করেই মাঠ ছাড়েন তিনি। সম্পূর্ণ সুস্থ না হলেও নির্বাচকরা জহিরকে সীমিত ওভারের সিরিজে দলে রেখেছিলেন। এবার তার বদলে আরপি সিংকে ডেকে পাঠানো হচ্ছে। ২০০৯ সালের পর থেকে আরপি সিং ভারতের হয়ে খেলেননি। শেষবারের মতো টেস্ট খেলেন ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। তবে ২০০৭ সালে ভারতের ইংল্যান্ড সফরে দলে ছিলেন। দলের পক্ষে হয়েছিলেন তৃতীয় সেরা উইকেট শিকারী। সেবার ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজ জেতে ১-০ ব্যবধানে। আরপি সিং ২৮.৯১ গড়ে নেন ১২ উইকেট। ভারত আসল দল থেকে এ নিয়ে তিনজন খেলোয়াড়কে হারাল। এর আগে চোটের কারণে হরভজন সিং ও যুবরাজ সিং দলের বাইরে চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৩৫ ঘ.