২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টির গুরুত্ব বাড়ছে: লি

টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু থেকে বিবর্তনের বর্তমান পর্যায়ের স্বাক্ষী অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। সেই অভিজ্ঞতা থেকে লি মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাপারে গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার মনোভাবে বেশ পরিবর্তন এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু থেকে বিবর্তনের বর্তমান পর্যায়ের স্বাক্ষী অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। সেই অভিজ্ঞতা থেকে লি মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাপারে গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার মনোভাবে বেশ পরিবর্তন এসেছে। ২০০৫ সালের ১৭ ফেব্র"য়ারি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে সফরকারী অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ড। ৪৪ রানে ম্যাচ জেতা অস্ট্রেলিয়ার ওই দলে ছিলেন লি। কিন্তু সামনের দিনগুলোতে টি-টোয়েন্টির অর্র্র্র্র্থনৈতিক গুরুত্ব কি হতে পারে তখন হয়তো সেই ব্যাপারে দুই দল সজাগ ছিল না। লি মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটার এমনকি দর্শকরাও ক্রিকেটের নতুন এই ফরম্যাট নিয়ে ভাবা শুরু করেছে। তিনি বলেন, "ক্রিকেটাররা এখন টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছে। আমি মনে করি, দর্শকরাও এখন এটা নিয়ে বেশ ভাবনা চিন্তা করছেন।" অস্ট্রেলিয়ার হয়ে শ্রীলঙ্কা সফররত লি বলেন, "টি-টোয়েন্টি ফরম্যাট ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও ২০০৪-০৫ সাল পর্যন্ত এর ব্যাপারে জানতে হত মিডিয়ার মাধ্যমে।" নিউজিল্যান্ড সফরে খেলা ওই ম্যাচের পরও এই ফরম্যাট নিয়ে সেভাবে প্রস্তুতি নেয়নি অস্ট্রেলিয়া। ফলে ওই বছরের শেষ দিকে ইংল্যােেন্ডর বিপক্ষে রোজবৌলে একমাত্র টি-টোয়েন্টিতে হেরে যায় তারা। লি জানান, ওই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতি যথেষ্ট ছিল না। এমনকি ম্যাচের দিন সন্ধ্যাও এ নিয়ে কোনো কথা বলেনি তারা। লি বলেন, "আমাদের ভাবনাতেই ছিল না ৪ ওভারে ৩২ বা তার কম রান দেয়ার অর্থ খুব ভালো করা। এক সময় ৪ ওভারে ১৮-২০ রান দেয়া হলেও খরুচে বলা হত। কিন্তু এখন ৪ ওভারে ৩০ রানকে খুব ভালো বলা হচ্ছে। এমনকি ৪০ রানকেও খারাপ বলা হচ্ছে না। গত ছয় বছরে টি-টোয়েন্টি নিয়ে অস্ট্রেলিয়ার মনোভাবের অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন লি। এর পেছনে কারণ হিসেবে দর্শকদের আগ্রহকেই দেখছেন তিনি। তিনি বলেন, "গত ছয় বছরে সবার মনোভাবে অনেক পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসরে বিগ ব্যাশ টি-টোয়েন্টি চালু হয়েছে।" লি মনে করেন টি-টোয়েন্টি দিয়েই একটি সিরিজ শুরু হওয়া উচিৎ। তিনি বলেন, "মনে হয় না টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এটা হলে খুব ভালো হবে। আমি মনে করি একটা সিরিজ শুরু হওয়া উচিৎ টি-টোয়েন্টি দিয়ে, তার পর একদিনের ম্যাচ আর সবার শেষে টেস্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৫৩৬ ঘ.