২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটকে বিদায় জানালেন নিক্সন

ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক পল নিক্সন ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বর্তমানে লিস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক পল নিক্সন ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বর্তমানে লিস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে শনিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নিক্সনের দল লিস্টারশায়ার ও কেন্ট। ওই ম্যাচটিই তার খেলোয়াড়ী জীবনের শেষ ম্যাচ হতে যাচ্ছে বলে জানিয়েছে নিক্সন। অবসরের কারণ হিসেবে নিজের 'ফিটনেস' ধরে রাখতে না পারকেই দায়ী করেন তিনি। তিনি বলেন, "আমার শরীর জানে আমি সব সময় যে পর্যায়ের 'ফিটনেস' চাই তা ধরে রাখা এখন আর সম্ভব নয়। আমার শুভাকাঙ্খিরা সব সময়ই আমাকে বলেছে তুমি নিজেও জানো কখন সময় আসবে এবং সেই সময় এসে গেছে।" দীর্ঘ ২২ বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন ৪০ বছর বয়সী নিক্সন। ইংল্যান্ডে হয়ে ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন ২০০৭ সালের বিশ্বকাপেও। তবে দূর্ভাগ্য নিক্সনের, ২০০৭ এর জানুয়ারিতে শুরু হওয়ার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্থায়ীত্বকাল ছিলো মাত্র চার মাস! ২০০৭ সালে ইংল্যান্ডের 'ডেভেলপমেন্ট স্কোয়াডে'র ২৫ সদস্যের দলে নাম ছিলো নিক্সনের। ধারণা করা হচ্ছিলো ৩৬ বছর বয়সী নিক্সনের টেস্ট অভিষেক হতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাট প্রায়রকে বেছে নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জতীয় দলে সুযোগ না পেলেও কাউন্টি ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছেন নিক্সন। ১৯৯৬ ও ১৯৯৮ সালে লিস্টারশায়ারের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এছাড়া ২০০৩ সালে কাউন্টি ক্রিকেটে ফিরে টি-টোয়েন্টিতে নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেন নিক্সন। ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ৩৪.৩৫ গড়ে ১৪,৪৯৮ রান করেছেন নিক্সন। এর মধ্যে শতক ২১টি ও অর্ধশতক ৭২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭০৬ ঘ.