২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে পারেন ট্রেমলেট

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন ইংল্যান্ডের পেসার ক্রিস ট্রেমলেট। যদিও ভারতের দ্বিতীয় পালায় বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 06:47 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন ইংল্যান্ডের পেসার ক্রিস ট্রেমলেট। যদিও ভারতের দ্বিতীয় পালায় বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ইংল্যান্ডের একটি পত্রিকায় বলা হয়, শুক্রবার ট্রেন্ট ব্রিজ টেস্ট শুরুর আগেই খেলার মতো সুস্থ হয়ে উঠতে পারেন ট্রেমলেট। লর্ডস টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন বেশ কয়েকবার মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। মাঠেও তাকে পুরো সুস্থ দেখাচ্ছিল না। খেলায় উইকেট নেন তিনি চারটি। ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য ১২ জনের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও তার উদ্বোধনী বোলারের খেলার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, "তার চোট খুব একটা গুরুতর নয়। তবে আমার মনে হয়, সময় মতো সুস্থ হয়ে উঠবেন তিনি।" "ট্রেমলেট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেশ লম্বা হওয়ায় ভারতীয় ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন তিনি। বাড়িয়ে দিয়েছেন আমাদের আক্রমণের ধারও," বলেন স্ট্রাউস। লর্ডস টেস্টে ইংল্যান্ড জেতে ১৯৬ রানে। ফলে চার টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/০০৩২ ঘ.