২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফেরার আশায় আকমল, শোয়েব

জাতীয় দলে ফেরার পাওয়ার আশায় কঠোর পরিশ্রম করছেন পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলে ফেরার পাওয়ার আশায় কঠোর পরিশ্রম করছেন পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বিশ্বকাপের পরপরই আকমলের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়। আর মালিকের গায়ে পাকিস্তানের জার্সি ওঠে না প্রায় এক বছর হয়ে গেলো। আকমল দল থেকে বাদ পড়েন ব্যাট হাতে বাজে 'ফর্ম' এর কারণে। তবে বাদ পড়ার পেছনে এটা মূল কারণ নয়। ২০১১ বিশ্বকাপের পুরোটা সময় উইকেটরক্ষক হিসেবে চরম ব্যর্থতার পরিচয় দেন কামরান। তাই দল থেকে সরিয়ে দেয়া হয় তাকে। আর নিজের ব্যাঙ্কের জমাকৃত অর্থের উৎস নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কমিটির কাছে সদুত্তর দিতে না পারায় শোয়েবকেও দল গঠনের সময় গণনায় ধরছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ডেইলি টাইমস'কে আকমল বলেন, "উইকেটরক্ষক হিসেবে অনেক মানুষকে হতাশ করেছি। সমস্যা সমাধানে তাই ওয়াসিম বারি, সালিম ইউসুফ, মঈন খান ও রশিদ লতিফের মতো সাবেক'দের সঙ্গে কিছু 'সেশন'ও পার করেছি।" তিনি আরও বলেন, "আমি নিশ্চিত তারা (সাবেক ক্রিকেটাররা) আমাকে সাহায্য করবেন। আমার সমস্যাগুলো সমাধানে যে কারো সঙ্গে পরামর্শ করতে দ্বিধাবোধ করবো না আমি। তারা অভিজ্ঞ এবং আমাকে ভালো উপদেশ দেবার সামর্থ্য রাখেন।" এদিকে মালিক দলের বাইরে থাকতে থাকতে হতাশায় নুয়ে পড়েছেন। অবসর সময়ে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমীতে অনুশীলন করছেন তিনি। আর স্মরণ করছেন সেই সব গৌরবময় মুহূর্ত, যা তার স্মৃতির পাতায় গেঁথে আছে সোনার অক্ষরে। "গত বছর থেকে (পড়