ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার দলনায়ক মাইকেল ক্লার্ক টি-টোয়েন্টি বিগ ব্যাস লিগে খেলবেন না। বরং তার মনজুড়ে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের সঙে খেলার কথা।
এক বিবৃতিতে ক্লার্ক বলেন, "বিগ ব্যাস লিগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইয়ের প্রতি আমার শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। তবে এ মৌসুমে আমি খেলবো না।"
"আমি ঘরোয়া টি-টোয়েন্টি লিগে অবশ্যই খেলবো। কিন্তু এই মুহূর্তে আমার সব মনোযোগ অস্ট্রেলিয়া দলের হয়ে খেলার দিকে। অধিনায়ক হিসেবে যা যা করার দরকার তার দিকে," বলেন তিনি।
সামনের দিনগুলোতে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
ক্লার্ক এই দলগুলো সঙ্গে খেলার ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের পঞ্চম দল অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
ডিসেম্বর-ফেব্র"য়ারিতে দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অক্টোবর-নভেম্বরে।
বিগ ব্যাশ লিগে খেলছেন না ফাস্ট বোলার মিচেল জনসনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪৮ ঘ.
bdnews24