ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের সঙ্গে প্রথম সেশনে পরিচয় পর্ব সেরে নেয়া পাশাপাশি খেলোয়াড়দের 'বেসিক' নিয়েও কাজ করেন প্রধান কোচ স্টুয়ার্ট ল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সাংবাদিকদের স্টুয়ার্ট ল বলেন, "মূলত 'বেসিক' নিয়ে কাজ করেছি আমরা। টেকনিক নিয়ে তেমন কোনো কাজ হয়নি। আপাতত নিজেদের মধ্যে পরিচয় পর্ব সেরে নিয়েছি। খেলোয়াড়দের বোঝার চেষ্টা করেছি আমি। সব মিলিয়ে প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে।"
খেলোয়াড়দের বোঝার জন্য সামনে আরো সময় রয়েছে বলে মনে করছেন ল। তিনি বলেন, "সামনে প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেখানে খেলোয়াড়দের আরো ভালোভাবে দেখা যাবে। চাপের মধ্যে খেলোয়াড়রা কী করেন সেটা শুধুমাত্র ম্যাচেই বোঝা সম্ভব। জিম্বাবুয়েতে খেলোয়াড়দের বুঝতে এটা কাজে আসবে।"
আনন্দ নিয়ে শেখাতে চান নতুন শিষ্যদের। এ বিষয়ে ল বলেন, "আমার দর্শন সহজ। আনন্দ না থাকলে কোনো কিছুই শেখা সম্ভব নয়। আজকের অনুশীলন ছেলেরা উপভোগ করেছে। বিভিন্ন গ্র"পে আরো প্রতিযোগিতা, আরো আনন্দ নিয়ে আসতে পারলে শেখার কাজ সহজ হবে। খেলোয়াড়রা আনন্দ নিয়েই শিখবে। সে জন্য তাদের আরো উন্নত পরিবেশ দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৯৫৩ ঘ.
bdnews24