ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত সেই ব্যাটটি নিলামে ৭২ লাখ রুপিতে বিক্রি হয়েছে।
নিলাম হয় লন্ডনের হিলটন হোটেলে সোমবার।
এপ্রিলের ২ তারিখে চূড়ান্ত খেলায় ম্যাচ সেরা হন ধোনি। হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে বল পাঠিয়ে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। শেষ পর্যন্ত তিনি ৯১ রানে অপরাজিত থাকেন।
সাক্ষী ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করতেই মূলত ধোনির ব্যাট নিলামে তোলা হয়। ফাউন্ডেশনটি মূলত কাজ করে থাকে বঞ্চিত শিশুদের নিয়ে। ধোনির স্ত্রী সাক্ষী ফাউন্ডেশনটির দেখভাল করে থাকেন।
ধোনির এই ব্যাটটি কেনেন ভারতীয় বিনিয়োগকারী গ্র"প আর কে গ্লোবাল।
মুম্বাইয়ে চূড়ান্ত খেলায় ভারত ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। জয়ের লক্ষ্য ২৭৫ রান টপকে যায় ভারত চার উইকেটে। তখনো হাতে ছিল দশ বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/টিএ/০০৩৬ ঘ.
bdnews24