২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরের উপর গুরুত্ব দিচ্ছেন ল

জিম্বাবুয়ে সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন নতুন কোচ স্টুয়ার্ট ল। সেখানকার পরিবেশ ভিন্ন হলেও জিততে চান তিনি। বলেন, জেতার জন্য সবাইকে ভালো খেলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন নতুন কোচ স্টুয়ার্ট ল। সেখানকার পরিবেশ ভিন্ন হলেও জিততে চান তিনি। বলেন, জেতার জন্য সবাইকে ভালো খেলতে হবে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, একার উপর দল নির্ভর করে না। ক্রিকেট দলীয় খেলা। জেতার জন্য দলকেই পারফর্ম করতে হবে।" আর খেলোয়াড়দের ব্যাপারে কথা বলার আগে তাদের পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করেন তিনি। ল বলেন, জিম্বাবুয়ের কন্ডিশন উপমহাদেশের চেয়ে ভিন্ন। তবে সবাই ভালো খেললে জেতা সম্ভব।" সাকিব ও তামিম সম্পর্কে বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে খুব একটা ধারণ না থাকলেও চেনেন অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে। তাদের সম্পর্কে তিনি বলেন, "সাকিব বিশ্বসেরা অললাউন্ডার। ভালো খেলেন। আর তামিম 'বিস্ফোরক' উদ্বোধনী ব্যাটসম্যান।" এছাড়া দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন বলে উল্লেখ করে ল বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে। দলে যে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক বড় দলকে হারিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৩০ ঘ.