ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শেষে দুই খেলোয়াড়কে ফিরিয়ে এনে একদিনের সিরিজের জন্য নতুন দুই ক্রিকেটারকে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান। তবে কাদের পাঠানো হবে, সে ব্যাপারে তিনি কিছুই বলেননি।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, "দায়িত্ব নেয়ার পর পর বলেছিলাম দলে খুব বেশি পরিবর্তন আনা হবে না। আনা হয়ওনি।"
দল সম্পর্কে সাবেক অধিনায়ক বলেন, "জিম্বাবুয়ে সফরে প্রথমে টেস্ট থাকায় এর ওপর গুরুত্ব বেশি দিয়েছি। একদিনের সিরিজের কথা ভেবে পরে দু'জন ক্রিকেটারকে ফিরিয়ে এনে বদলি হিসেবে নতুন দু'জনকে পাঠানো হতে পারে।"
জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের একটি সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট শুরু হবে ৪ অগাস্ট হারারেতে।
নতুন মুখ নাসির হোসেনকে দলে নেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, "নাসির সা
bdnews24