২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যে কোনো উইকেটে জেতার সামর্থ্য ভারতের আছে'

ইংল্যান্ডের কঠিন পরিবেশ জয় করে চার ম্যাচের টেস্ট সিরিজ জেতার মতো খেলোয়াড় পূর্ণ শক্তির ভারতীয় দলের রয়েছে বলে মনে করছেন স্পিনার হরভজন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কঠিন পরিবেশ জয় করে চার ম্যাচের টেস্ট সিরিজ জেতার মতো খেলোয়াড় পূর্ণ শক্তির ভারতীয় দলের রয়েছে বলে মনে করছেন স্পিনার হরভজন সিং। হিন্দুস্তান টাইমসকে হরভজন বলেন, "ইংল্যান্ডে সবুজ, পেস ও বাউন্সি উইকেট আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এতে মন খারপ করার কিছুই নেই। কেননা আমরা জানি, যে কোনো উইকেটে জেতার সামর্থ্য আমাদের আছে।" "ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা আমাদের আছে। উইকেট যেমনই হোক, আমাদের সঠিক লেঙ্থে বল করতে হবে," বলেন তিনি, "পরিকল্পনা অনুযায়ী, বল করে যতো বেশি সম্ভব উইকেট আমাকে নিতে হবে।" তবে সুনির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে আউট করার লক্ষ্য তিনি নির্ধারণ করেননি বলে জানান। বিশ্রামের পাশাপাশি বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়ায় স