২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডের পক্ষে কোচের সাফাই

শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের খেলায় দল থেকে বাদ পড়ার পরও স্টুয়ার্ট ব্রডের পক্ষে সাফাই গাইছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেন, টেস্ট দল থেকে তাকে বাদ দেয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের খেলায় দল থেকে বাদ পড়ার পরও স্টুয়ার্ট ব্রডের পক্ষে সাফাই গাইছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেন, টেস্ট দল থেকে তাকে বাদ দেয়া হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় ব্রডের বদলে দলে নেয়া হয় নটিংহ্যামশায়ারের স্পিন অলরাউন্ডার সমিত প্যাটেলকে। ওল্ড ট্র্যাফোর্ডের ওই খেলায় ১৬ রানে জিতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজের করে নেয় ইংল্যান্ড। ফ্লাওয়ারের নজর এখন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ টেস্ট দল ভারতের দিকে। দলটির সঙ্গে চার টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ২১ জুলাই লর্ডসে। ফ্লাওয়ার তার বোলিং আক্রমণের নেতৃত্বে রাখছেন জেমস অ্যান্ডারসনকে। ধারণা করা হচ্ছে, বাকি দু'টি জায়গার জন্য লড়বেন ক্রিস ট্রেমলেট, টিম ব্রেসন্যান, স্টিভ ফিন, জ্যাড ডার্নব্যাচ ও ব্রড। ব্রডকে বাদ দেয়া প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, "আমরা বাড়তি একজন স্পিনার দলে নিতে চেয়েছিলাম। এছাড়া পরিবেশ ও পরিস্থিতির কথা মাথায় রেখে দলে নেয়া হয় ডার্নব্যাচকে। "শ্রীলঙ্কার বিপক্ষে খেলা চতুর্থ একদিনের ম্যাচ ও নটিংহ্যামশায়ারের হয়ে চার দিনের খেলায় ব্রডের মাঠে নামার মধ্যে তিনি চার দিনের বিশ্রাম পাচ্ছেন। এটা তার জন্য ভালোই হবে," বলেন ইংল্যান্ড কোচ, "এরপর লর্ডস টেস্টের প্রস্তুতি শুরু করার আগে তিনি আবার চার দিনের বিশ্রাম পাবেন।" এর ফলে ব্রড ভালোভাবে মাঠে ফিরতে পারবেন বলে মনে করছেন ফ্লাওয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ ২৩৩৮