২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোখের সংক্রমণে আক্রান্ত জহুরুল

চোখের সংক্রমণে আক্রান্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোখের সংক্রমণে আক্রান্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম। রোগটি তাকে খুব ভোগাবে বলে মনে করছেন জাতীয় দলের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, "চোখের সংক্রমণে আক্রান্ত হয়েছেন জহুরুল। শনিবার চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে।" দু'দিন ধরে অনুশীলনে অনুপস্থিত জহুরুল। এছাড়া দলে তেমন কোনো সমস্যা নেই বলে জানান দেবাশীষ। তিনি বলেন, ছোটখাটো দুই-একটা সমস্যা আছে। তবে সেগুলো বড় কিছু নয়। এছাড়া দলের সবাই 'ফিট'।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮১৬ ঘ.