ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশকে এখনো সেরাটা দেননি মোহাম্মদ আশরাফুল। মাঝে মধ্যে ঝলক দেখিয়েছেন কেবল। এবার তার দেবার পালা এসেছে বলে মনে করছেন তিনি। বলেন, নিজের সেরা সময় সামনে অপেক্ষা করছে।
আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে দেখতে দশ বছর হয়ে গেল। প্রথম দিনের সেই আশরাফুল আর আজকের এই আশরাফুল, কিভাবে মূল্যায়ন করছেন নিজেকে? এই প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর অনেক সময়। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি। নিজের সেরাটাও দিতে পারিনি।"
কাল সাতাশ বছরে পা দেবেন আশরাফুল। এ কথা মনে করিয়ে দিয়ে তিনি নিজেই বলেন, "বিদেশে এ বয়সে অনেকে খেলা শুরু করেন। আর আমি এই বয়সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক খেলেছি, অনেক শিখেছি। এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো বলে আশা করছি। আমার সেরা সময় অপেক্ষা করছে। আশা করছি এবার সেরাটা দিতে পারবো।"
অনেকের মতে, দেশ সেরা ব্যাটসম্যান আশরাফুল বলেন, "শেষ ৭/৮ মাস ধরে জাতীয় দলে নিয়মিত নই। এখন দলে জায়গা পাকা করার চেষ্টা করছি। জিম্বাবুয়ে প্রতিপক্ষ হিসেবে সহজ কী না, সে ব্যাপারে ভাবছি না। আন্তর্জাতিক ক্রিকেটে কেউ সহজ প্রতিপক্ষ নয়। ভালো করতে হলে অনেক পরিশ্রম করতে হয়।"
"শুরু করলে কিন্তু বড় ইনিংস খেলতে পারি। ২০/২৫ রান হয়ে গেলে বড় স্কোর করতে সমস্যা হয় না। তবে সা
bdnews24