২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরাটা চান বুচার

নতুন অধিনায়কের অধীনে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। প্রথম খেলায় অস্ট্্েরলিয়া 'এ' দলের কাছে ৯০ ও পরের খেলায় দক্ষিণ আফ্রিকা 'এ' দলের কাছে ১ রানে হেরেছে তারা। তাই জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচার তাকাতে চান সামনের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন অধিনায়কের অধীনে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। প্রথম খেলায় অস্ট্্েরলিয়া 'এ' দলের কাছে ৯০ ও পরের খেলায় দক্ষিণ আফ্রিকা 'এ' দলের কাছে ১ রানে হেরেছে তারা। তাই জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচার তাকাতে চান সামনের দিকে। বুচার বলেন, "যা হওয়ার হয়ে গেছে। অতীত নিয়ে এতো ভাবার কিছু নেই। আমাদের তাকাতে হবে সামনে।" শিষ্যদের হার থেকে শিক্ষা নিতে বলেছেন বুচার, "আশা করছি তারা ভুল থেকে শিক্ষা নেবেন। হার থেকে তারা বুঝতে পারবে কোথায় আরো উন্নতি দরকার।" ছয় বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর অগাস্টে বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট খেলবে জিম্বাবুয়ে। তার আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা 'এ' ও অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে তিনজাতি একদিনের সিরিজ খেলছে তারা। পরে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচও খেলার কথা তাদের। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও পরের খেলায় দক্ষিণ আফ্রিকা 'এ' দলের সঙ্গে লড়েছে সমানে সমানে। হারারে স্পোর্টস ক্লাবে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক জ্যাক রুডলফের ৯৮ ও হেইনু কুনের ৬১ রানের সুবাদে ৯ উইকেটে ২৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা 'এ'। জিম্বাবুয়ের পক্ষে প্রসপার উৎসেয়া ৪ উইকেট নেন ৪৯ রানে। জবাবে জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের ৯৮ রানের পরও ৭ উইকেটে তাদের পালা থেমে যায় ২৩৭ রানে। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের পক্ষে ভারনন ফিল্যান্ডার ৪০ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৪৭ ঘ.