২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের দ্বারস্থ কানেরিয়া

ছাড়পত্র না পাওয়ায় এবার আদালতের দ্বারস্থ হলেন পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাড়পত্র না পাওয়ায় এবার আদালতের দ্বারস্থ হলেন পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়া। শনিবার সিন্ধু হাইকোর্টে ছাড়পত্র না পাওয়া একটি পিটিশন করেন কানেরিয়া। ইন্টেগ্রিটি কমিটি কানেরিয়ার ছাড়পত্র আটকে রেখেছে। স্পট ফিক্সিং কেলেঙ্কারি ও এসেক্সে দুর্নীতি মামলায় ফেঁসে যাওয়ার পর গত অক্টোবর থেকে পাকিস্তান দলে উপেক্ষিত কানেরিয়া। ইএসপিএনক্রিকইনফোকে কানেরিয়া বলেন, "ছাড়পত্রের জন্য গত অক্টোবর থেকে পিসিবির সঙ্গে আলোচনা করছি কিন্তু আমি তাদের দিক থেকে ন্যায় বিচার পাইনি। এখন সময় এসেছে আইনি সহায়তা নেয়ার। আমি নিশ্চিত আদালতে ন্যায় বিচার পাবো।" ৪ জুলাই ওই পিটিশনের উপর প্রথম শুনানী অনুষ্ঠিত হবে। এসেক্সের ওই মামলার সঙ্গে ক্লাব, স্থানীয় পুলিশ, ইসিবি ও আইসিসি জড়িত ছিল। ডারহামের বিরুদ্ধে এসেক্সের জয় পাওয়া প্রো-৪০ ম্যাচে স্পট ফিক্সিং এ কানেরিয়া যুক্ত এমন অভিযোগ উঠে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হন কানেরিয়া তবে অভিযুক্ত হন তার সাবেক এসেক্সে সতীর্থ মার্ভিন ওয়েস্টফিল্ড। এরপরই কানেরিয়ার সঙ্গে পিসিবির সমস্যা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলে ডাক পেয়েছিলেন কিন্তু বিমানবন্দর থেকেই তাকে ফেরত আসতে হয়। পরে দল থেকেও বাদ পড়েন। কানেরিয়া বলেন , "আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের হয়ে খেলা। আমি বাইরে খেলতে চাই না। চাই পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে। আমি বিশ্বাস করি তা করার যোগ্যতা আমার রয়েছে। পাকিস্তানের পক্ষে ৬১টি টেস্ট খেলে ২৬১ উইকেট সংগ্রহ করেছেন কানেরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮২৯ ঘ.