২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

মাহেলা জয়াবর্ধনের শতকের ওপর ভর করে দ্বিতীয় একদিনের খেলায় ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহেলা জয়াবর্ধনের শতকের ওপর ভর করে দ্বিতীয় একদিনের খেলায় ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো দলটি। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩০৯ রান করে শ্রীলঙ্কা। রান তাড়া করতে গিয়ে ৪৫ ওভার ৫ বলে ২৪০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। হেডিংলিতে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি ইংল্যান্ডের। দলীয় ৮৫ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক অ্যলিস্টার কুক ৪৮ রান করে বিদায় নেয়ার পর দ্রুত সাজঘরের পথ ধরেন কেভিন পিটারসেন (১৩) ও জনাথন ট্রট (৩৯)। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ট্রট যখন বিদায় নেন তখন দলের রান ছিল ১৪৪। তখনো খেলার পাল