২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়নার জরিমানা

এবার জরিমানা গুনলেন ভারতের মাঝের সারির ব্যাটসম্যান সুরেশ রায়না। আম্পায়ারের আউট ঘোষণার পর অশোভন আচরণ করায় তার ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার জরিমানা গুনলেন ভারতের মাঝের সারির ব্যাটসম্যান সুরেশ রায়না। আম্পায়ারের আউট ঘোষণার পর অশোভন আচরণ করায় তার ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেয়া হয়। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিন প্রথম পালায় ফরোয়ার্ড শর্ট-লেগে বল লুফে নিয়েই আউটের আবেদন জানান ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। সঙ্গে সঙ্গে আঙ্গুল তোলেন আম্পায়ার আসাদ রাউফও। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রায়না। কিন্তু রিপ্লে দেখেও নিশ্চিত হওয়া যায়নি যে বল রায়নার ব্যাটে আদৌ লেগেছে কী না। আম্পায়ারের সিদ্ধান্ত পাওয়ার পর রায়না মাথা নাড়িয়ে ইঙ্গিত করেন বল তার ব্যাটে লাগেনি। ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেছেন, "তার আচরণ আম্পায়ারের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো। আম্পায়ারের আউট ঘোষণার পর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকেন রায়না। এরপর মাটি থেকে ব্যাট তুলে মাথা ঝাঁকান তিনি।" ব্রড বলেন, "রায়নার এই আচরণ মেনে নেয়ার মতো নয়। এটা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।" এ জন্য তার ন্যূনতম শাস্তি তিরস্কার ও সর্বোচ্চ শাস্তি হতে পারতো ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা। এর আগে ভারতের অমিত মিশ্র ও ওয়েস্ট ইন্ডিজের রবি রামপলের জরিমানা করা হয়। এছাড়া তিরস্কার করা হয় স্বাগতিক দলের অধিনায়ক ড্যারেন সামিকে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৭ ঘ.