২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ক্রিকেটারদের ছাড়াই এসএলপিএল

ভারতের ক্রিকেটারদের ছাড়াই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসর বসছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মহিন্দানান্দা আলোথগামাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের ক্রিকেটারদের ছাড়াই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসর বসছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মহিন্দানান্দা আলোথগামাগে। তিনি রোববার বলেন, "অস্ট্্েরলিয়া ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে প্রিমিয়ার লিগ শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে।" এই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রথমে তাদের ক্রিকেটারদের এসএলপিএলে খেলার অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়। এসএলপিএলে বিদেশি ক্রিকেটারদের আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করবে সামারসেট এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। তাই কোনো ভরসা পাচ্ছে না বিসিসিআই। বোর্ড বলেছে, কোনো ঝামেলা হলে ক্রিকেটাররা তাদের পাওনা অর্থ নাও পেতে পারেন। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কয়েক দফা আলোচনা করেও বিসিসিআইয়ের অবস্থান পাল্টাতে পারেনি। ভারতের ক্রিকেটাররা না খেলায় এসএলপিএলের আয় বেশ কমে যাবে বলে মনে করেন আলোগামাগে। এরই মধ্যে খেলা স