২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থানে ভারত

সাবিনা পার্কে প্রথম টেস্টে ভালো অবস্থানে রয়েছে ভারত। ৪ উইকেট হাতে রেখে দ্বিতীয় পালায় এগিয়ে আছে ২৩৯ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা পার্কে প্রথম টেস্টে ভালো অবস্থানে রয়েছে ভারত। ৪ উইকেট হাতে রেখে দ্বিতীয় পালায় এগিয়ে আছে ২৩৯ রানে। বুধবার মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৬৬। রাহুল দ্রাবিড় ৬৯ রানে ব্যাট করছেন। তার ২০৩ বলের ইনিংসে ৮টি চার রয়েছে। এটি দ্রাবিড়ের ৬০তম অর্ধশতক। ৩ উইকেটে ৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা। আগের দিন দৃঢ়তা দেখানো বিরাট কোহলি এদিন টিকেন নি বেশিক্ষণ। মাত্র একরান যোগ করেই সাজঘরের পথ ধরেন তিনি। দলের রান তখন ১০০, কোহলির ১৫। পঞ্চম উইকেটে দ্রাবিড় ও সুরেশ রায়না যোগ করেন ৪৮ রান। বেশিক্ষণ টিকেন নি আগের পালায় অর্ধশত রান করা রায়নাও (২৭)। প্রথম পালার মতো এবারো ব্যর্থ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৬)। মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগের বলটিতে সাজঘরের পথ ধরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বিশু ৩ উইকেট নেন ৪১ রানে। এছাড়া ফিদেল এডোয়ার্ডস, রবি রামপল ও ড্যারেন সামি একটি করে উইকেট নেন। এর আগে প্রথম পালায় ভারত ২৪৬ রান করে। নিজেদের প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজ করে ১৭৩ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১৬ ঘ.