ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দলের জন্য সুখবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। ডান হাতের আঙ্গুলে চোটের কারণে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল।
শুক্রবার অনুশীলনের সময় হাতে চোট পান বিজয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় রোববার অনুশীলনে ফেরেন তিনি। সেই সঙ্গে নিজেকে খেলার মতো সুস্থ বলেও ঘোষণা করেন।
চোটের কারণে দলের পেস আক্রমণের মূল ভরসা জহির খানকে আগেই হারিয়েছে ভারত। শ্রীশান্তও একই কারণে দলের বাইরে। আর এখনো অনিশ্চিত মুনাফ প্যাটেল।
এদিকে সাবিনা পার্কে অনুশীলনের সুযোগ-সুবিধা না থাকায় কিছুটা ক্ষুব্ধ ভারতীয় দল।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সাবিনা পার্কে শুরু হবে ২০ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৮০০ ঘ.
bdnews24