২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবি-আফ্রিদি বিতর্কে নতুন মাত্রা

বিরোধ নিষ্পত্তি হলেও শহিদ আফ্রিদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিয়ে এরই মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধ নিষ্পত্তি হলেও শহিদ আফ্রিদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিয়ে এরই মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রোববার পাকিস্তানের একটি পত্রিকায় বলা হয়েছে, লাহোরে শৃঙ্খলা কমিটির সামনে আফ্রিদিকে হাজির করার কৌশল হিসেবে তার অনাপত্তি পত্র বহাল করে পিসিবি। পিসিবির এক কর্মকর্তা বলেন, "আফ্রিদি এর আগে কখনো শৃঙ্খলা কমিটির সামনে দাঁড়াননি। ইংল্যান্ড থেকে ফিরে শৃঙ্খলা কমিটির সামনে আফ্রিদির দাঁড়ানো নিশ্চিত করার জন্য তার অনাপত্তি ফিরিয়ে দেয়া হয়।" পিসিবির বক্তব্যের সঙ্গে একমত নন আফ্রিদির আইনজীবী মেহমুদ মান্দভিওয়ালা। তিনি বলেন, "আমাদের জাতীয় ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির শেকলে বাঁধা পড়ে আছেন। আর এ কারণে দর কষাকষির সময় বাড়তি ক্ষমতা পায় বোর্ড।" মেহমুদ বলেন, "আমি নিশ্চিত কেন্দ্রীয় চুক্তির শর্ত পুরোপুরি বুঝলে অধিকাংশ ক্রিকেটার এর বিরোধীতা করতেন।" কেন্দ্রীয় চুক্তির বিরুদ্ধে খেলোয়াড়দের প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তিনি। মেহমুদ জানান, কেন্দ্রীয় চুক্তির শর্তের কারণে পিসিবি খেলোয়াড়দের জীবিকা অর্জনের পথও বন্ধ করে দিতে পারে। শর্তের ব্যাপারগুলো পিসিবির পরিস্কারভাবে খেলোয়াড়দের বুঝিয়ে দেয়া উচিত। মেহমুদ বলেন, "আফ্রিদির ব্যাপারে বোর্ড তার সর্বোচ্চ ক্ষমতা দেখিয়েছে। তার পেশাদার ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে তারা অথচ এটা তার মৌলিক অধিকার।" পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জল রিজভি মেহমুদের অভিযোগ প্রত্যাখ্যান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩১১ ঘ.