২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচি ঘোষণা

অস্ট্রেলিয়া ২০১১-২০১২ মৌসুমের ক্রিকেট সূচি ঘোষণা করেছে। সূচি অনুয়ায়ী, দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া দল ছয়টি টেস্ট খেলবে। এছাড়া ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজন করা হবে একটি ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ২০১১-২০১২ মৌসুমের ক্রিকেট সূচি ঘোষণা করেছে। সূচি অনুয়ায়ী, দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া দল ছয়টি টেস্ট খেলবে। এছাড়া ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজন করা হবে একটি ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতা। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার জানায়, এছাড়া ১৫টি একদিনের ও ২টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ব্রিসবেনে, ১ ডিসেম্বর। ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথমটি মেলবোর্নে শুরু হবে ২৬ ডিসেম্বর। সিডনিতে ১ ফেব্র"য়ারি ভারতের বিপক্ষে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ মেলবোর্নে, ৩ ফেব্র"য়ারি। মেলবোর্নে ৫ ফেব্র"য়ারি অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে তিন জাতির ক্রিকেট প্রতিযোগিতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৪ ঘ.