২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটিচের বাদ পড়ার পেছনে আমি নেই: ক্লার্ক

চুক্তির তালিকা থেকে সাইমন ক্যাটিচের বাদ পড়ার পেছনে তার অবদান নেই বলে দাবি করেছেন মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তির তালিকা থেকে সাইমন ক্যাটিচের বাদ পড়ার পেছনে তার অবদান নেই বলে দাবি করেছেন মাইকেল ক্লার্ক। উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ তিন বছর ধরে ধারাবাহিকভাবে রান পাওয়ার পরও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। সাইমন ক্যাটিচের সঙ্গে দু'বছর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিং রুমে বিতর্কে জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক। এক রেডিও সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, "এ ব্যাপারে আমি কিছু করেছি ভাববে পুরোপুরি ভুল হবে। দু'বছর আগে কি হয়েছিল সেটা টেনে আনাও বোকামী। সেটা তিনি এবং আমি দু'জনই ভুলে গেছি। আমি তার সঙ্গে খেলা পছন্দ করি। ভবিষ্যতে আমি তার সঙ্গে আরো খেলতে চাই।" ক্লার্ক বলেন, "এখনো তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই।" ক্যাটিচের পক্ষে কথা বললেও ক্লার্কের সমর্থন পাচ্ছেন ফিলিপ হিউজেসও। ক্যাটিচের বদলে শেন ওয়াটসনের সঙ্গে তারই অস্ট্্েরলিয়ার ইনিংস উদ্বোধন করার কথা। আপাতত অস্ট্রেলিয়ার কোনো খেলা না থাকলেও ফিট থাকতে কঠোর পরিশ্রম করছেন ক্লার্ক। নিজের ওজন আরো একটু বাড়িয়ে নিতে চান তিনি। ৭৫ কেজি ওজন নিয়ে ক্যাম্পে যোগ দেয়ার পর এরই মাঝে ওজন বাড়িয়েছেন ৩ কেজি। ক্যাম্প ছাড়ার আগে নিজের ওজন ৮০ কেজি দেখতে চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১০ ঘ.