২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির মামলার শুনানি এখন ১৬ জুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে শহিদ আফ্রিদির মামলার শুনানির তারিখ ১৬ জুন পর্যন্ত পিছিয়েছে সিন্ধু হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে শহিদ আফ্রিদির মামলার শুনানির তারিখ ১৬ জুন পর্যন্ত পিছিয়েছে সিন্ধু হাই কোর্ট। পিসিবি আফ্রিদির সঙ্গে চুক্তি বাতিল ও তাকে দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয়ায় এই মামলা দায়ের করা হয়। তবে শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত পিসিবি'র অনাপত্তি পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত আদালত বহা রেখেছে। তাই হ্যাম্পশায়ারের হয়ে খেলতে পারছেন না আফ্রিদি। এই গ্রীষ্মে হ্যাম্পশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার কথা ছিল আফ্রিদির। বৃহস্পতিবার পাঁচ মিনিট শুনানির পর তা মুলতবি ঘোষণা করা হয়। কারণ পিসিবি তাদের বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করতে পারেনি। শুনানির পরবর্তী তারিখে তাদের বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৩০ ঘ.