ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার।
বিশ্বকাপ চলাকালে ডোপ টেস্ট উৎরাতে ব্যর্থ হওয়া থারাঙ্গা সে সময় ব্যস্ত থাকবেন ডিসিপ্লিনারি কমিটি'র মুখোমুখি দাঁড়ানোর প্রস্তুতি নিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেমিফাইনালের পর কলম্বোয় ডোপ টেস্ট উৎরাতে ব্যর্থ হন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করছে স্বল্প সময়ের মধ্যে থারাঙ্গাকে তারা কোনো সিরিজের জন্য বিবেচনায় আনছে না।
বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত থারাঙ্গাকে নিয়ে তারা ভাবছে না। ইংল্যন্ডের বিপক্ষে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে হলে তার নির্দোষ প্রমাণিত হতে হবে। একই শর্ত রয়েছে শ্রীলঙ্কার 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরের ক্ষেত্রেও।
শেষ পর্যন্ত থারাঙ্গার খেলা না হলে শ্রীলঙ্কাকে নতুন উদ্বোধনী জুটি মাঠে নামাতে হবে। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক তিলকারতে
bdnews24