২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার দায়িত্বে কার্স্টেন-ভিলিয়ার্স

ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন দুই বছরের জন্য দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন দুই বছরের জন্য দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। কার্স্টেনের সহকারী হিসেবে থাকছেন অ্যালান ডোনাল্ড (বোলিং কোচ) ও রাসেল ডোমিঙ্গো। জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে কারস্টেন বলেন, "নিয়োগ পেয়ে আমি আনন্দিত ও সম্মাণিত বোধ করছি। ফিরতে পারা ও নিজের লোকেদের সঙ্গে কাজ করতে পারাটা সত্যি দারুণ।" অগাস্ট থেকে দলের দায়িত্ব নিয়ে ঘরোয়া সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন কারস্টেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার একদিনের ও টোয়েন্টি-টোয়োন্টি দলের অধিনায়ক করা হয়েছে এবি ডি ভিলিয়ার্সকে। কারণ বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দেন গ্রায়েম স্মিথ। তবে টেস্ট দলের নেতৃত্বে স্মিথই থাকছেন। সেখানে ভিলিয়ার্স তার সহকারী। আর সীমিত ওভারের খেলায় ভিলিয়ার্সের সহকারী হিসেবে থাকছেন হাশিম আমলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৫৩ ঘ.