২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিতে পারেন কার্স্টেন

বিশ্বকাপ জয়ী ভারত দলের সাবেক কোচ গ্যারি কার্স্টেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা ইএসপিএনক্রিকোইনফোকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ জয়ী ভারত দলের সাবেক কোচ গ্যারি কার্স্টেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা ইএসপিএনক্রিকোইনফোকে এ কথা জানান। সোমবার দক্ষিণ আফ্রিকার নতুন কোচের নাম ঘোষণা করা হবে। কোচ নিয়োগ কমিটির সুপারিশকে গুরুত্ব দিয়ে কার্স্টেনকে বেছে নেয়া হতে পারে। কার্স্টেন ছাড়াও কোচ হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার জন বুকানন ও ইংল্যান্ডের রিচার্ড পাইবাস। জিম্বাবুয়ের ডানকান ফ্লেচারও এই দৌড়ে সামিল হয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ভারত দলের দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি। কার্স্টেনের সহকারী হিসেবে অ্যালান ডোনাল্ডকে দেখা যেতে পারে বলে দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমগুলো জানায়। এদিকে কার্স্টেন ও ডোনাল্ডের ফেরার সম্ভাবনায় খুশি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলস। তিনি বলেন, "কোচ হিসেবে কার্স্টেনের আগমনকে সাধুবাদ জানাচ্ছি। ভারত দলের হয়ে তিনি যে সাফল্য পেয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। কোচের দায়িত্ব সম্পর্কে তিনি ওয়াকিবহাল।" ডোনাল্ড সম্পর্কে তিনি বলেন, "তিনিও যে অনেক অবদান রাখতে পারবেন, সে ব্যাপারে আমি নিশ্চিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৪ ঘ.