২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল না থাকায় রায়নার স্বস্তি

বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ দলে না থাকায় ভারত অনেক স্বস্তিতে আছে বলে বলে জানিয়েছেন অধিনায়ক সুরেশ রায়না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ দলে না থাকায় ভারত অনেক স্বস্তিতে আছে বলে বলে জানিয়েছেন অধিনায়ক সুরেশ রায়না। ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিস গেইলকে নিয়ে সংবাদ সম্মেলনে নিয়মিত কথা বলতে হচ্ছে রায়নাকে গেইলকে নিয়ে কথা বলার সময় রায়না থাকেন হাসি মুখে। আর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি ও অটিস গিবসনের মুখে থাকে রাজ্যের অন্ধকার। এ নিয়ে অধিনায়কের চেয়ে বেশি চাপে আছেন কোচ গিবসন। গেইলের সঙ্গে তার মতবিরোধের কথা সবাই জানেন। গেইলের দলে না থাকার প্রসঙ্গ উঠলেই গিবসন তা এড়িয়ে যান কূটনৈতিক কায়দায়। তিনি বলেন, "এ ব্যাপারে অনেক কথা হয়েছে। আমরা বিষয়টি বোর্ডের উপড় ছেড়ে দিয়েছি। আমাদের সব মনযোগ এখন খেলার উপর।" দুই পক্ষই কি একগুয়ে? এই প্রশ্ন করা হলে গিবসন অবশ্য নিশ্চুপ হয়ে যান। গেইলের চেয়ে অধিনায়ক সামির আগ্রহ বেশি খেলার দিকে। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও একটি টেস্ট জয়কে দেখছেন তিনি বড় করে। তিনি বলেন, "আমরা টি-টোয়েন্টি ও টেস্টে পাকিস্তানকে হারিয়েছি। দলের সবার সামনে নিজেকে মেলে ধরার এটা একটা বড় সুযোগ। বিশ্বসেরা দলটির বিপক্ষে খেলা সব সময়ই অন্য রকম একটা ব্যাপার। সেরাদের বিপক্ষেই সেরাটাই বেরিয়ে আসে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১২০২ ঘ.