ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ ছুটির পর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। কেক কেটে উৎসব মুখর পরিবেশে ৩২ ক্রিকেটারকে নিয়ে শনিবার রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মৌসুম-পূর্ব 'কন্ডিশনিং ক্যাম্প'।
ক্যাম্পে ৩২ ক্রিকেটার ডাক পেলেও কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে থাকায় আসেননি সাকিব আল হাসান। প্রথম দিন অনুপস্থিত ছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিক।
ক্যাম্প শুরুর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
ক্যাম্পের দেখ-ভাল করবেন জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেন।
ডাক পেলেন যারা: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, জুনায়েদ সিদ্দিক, মাহমুদুল্লাহ, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, ইমরুল কায়েস, অলোক কাপালী, শাহরিয়ার নাফীস, নাজিমুদ্দিন, শামসুর রহমান, শুভগত হোম চৌধুরী, নাদিফ চৌধুরী, নাসিরুদ্দিন ফারুক, সগির হোসেন, ধীমান ঘোষ, নাসির হোসেন, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, শফিউল ইসলাম, রুবেল হোসেন, শুভাশীষ রায়, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, সাকলায়েন সজীব, ইলিয়াস সানি ও নুর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৩৪ ঘ.
bdnews24