ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্ডিফে প্রথম টেস্ট ইনিংস ও ১৪ রানে হারের পর লর্ডসে দ্বিতীয় টেস্টে চাপে থাকবে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে চারশ রান করা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২৪ ওভার ৪ বল খেলে ৮২ রানে গুটিয়ে যায়।
টেস্টে দারুণ খেলছে ইংল্যান্ড। শেষ সাত টেস্টের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে জিতেছে তারা। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজের ঘরে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের ফর্ম ধরে রেখেছে তারা।
ক্রিস ট্রেমলেট, গ্রায়েম সোয়ান আর স্টুয়ার্ট ব্রড রয়েছেন দারুণ ছন্দে। জেমস অ্যান্ডারসন, টিম বেসন্যান আর স্টিভেন ফিনের অভাব বুঝতেই দেননি তারা।
প্রথম টেস্টের প্রথম ইনিংসের পুনরাবৃত্তি চাইবেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। দলের তিনজন ব্যাটসম্যানের গড় পঞ্চাশের উপরে। অধিনায়ক তিলকারতে
bdnews24