২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ৪ জুন

দীর্ঘ ছুটির পর মাঠে ফিরছেন ক্রিকেটাররা। ৩২ ক্রিকেটারকে নিয়ে ৪ জুন রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মৌসুম-পূর্ব 'কন্ডিশনিং ক্যাম্প'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ ছুটির পর মাঠে ফিরছেন ক্রিকেটাররা। ৩২ ক্রিকেটারকে নিয়ে ৪ জুন রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মৌসুম-পূর্ব 'কন্ডিশনিং ক্যাম্প'। এর দেখ-ভাল করবেন জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেন। জাতীয় ক্রিকেট দলে এ মুহূর্তে কোনো কোচ নেই। ৩ জুন বোর্ড সভায় নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪ জুন সকাল সাড়ে আটটায় লুডেনের কাছে রিপোর্ট করার জন্য ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছে। ডাক পেলেন যারা: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, জুনায়েদ সিদ্দিক, মাহমুদুল্লাহ, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, ইমরুল কায়েস, অলোক কাপালী, শাহরিয়ার নাফীস, নাজিমুদ্দিন, শামসুর রহমান, শুভগত হোম চৌধুরী, নাদিফ চৌধুরী, নাসিরুদ্দিন ফারুক, সগির হোসেন, ধীমান ঘোষ, নাসির হোসেন, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, শফিউল ইসলাম, রুবেল হোসেন, শুভাশীষ রায়, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, সাকলায়েন সজীব, ইলিয়াস সানি ও নুর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০২১ ঘ.