২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হতে পারে

শহিদ আফ্রিদির বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে আচরণ বিধি না মানার অভিযোগ এনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদির বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে আচরণ বিধি না মানার অভিযোগ এনেছে। এর আগে সোমবার লন্ডন থেকে 'জিও' টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে আফ্রিদি সাফ জানিয়ে দেন, বোর্ডের বর্তমান নেতৃত্বের অধীনে তিনি আর খেলবেন না। তবে নতুন নেতৃত্বের অধীনে খেলতে রাজি আছেন তিনি। ইএসপিএনক্রিকইনফোকে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট বলেন, "তার এই মন্তব্যে আমরা হতাশ।" আফ্রিদির এই মন্তব্য করা ঠিক হয়নি বলে উল্লেখ করে বাট বলেন, "যদি তিনি বর্তমান নেতৃত্বের অধীনে খেলতে না চান, তাহলে তাকে আমরা স্বাগত জানাবো।" আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে এবং এর জবাব দিতে তিনি সাতদিন সময় পাবেন বলে বাট জানান। বোর্ডের সিনিয়র কর্মকর্তারা মঙ্গলবার বাজেট-সভায় ব্যস্ত ছিলেন। তারপরও আফ্রিদির বক্তব্য নিয়ে আলোচনা হয় সভায়। এতে কারণ দর্শানোর নোটিশ দেয়া ছাড়াও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ব্যাপারে আলোচনা হয়। সভায় হ্যাম্পশায়ারে খেলার জন্য আফ্রিদিকে দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার ও শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলার ছাড়পত্র না দেয়ার ব্যাপারে আলোচনা করা হয়। বোর্ডের সঙ্গে আফ্রিদির চুক্তিও বাতিল করা হতে পারে। তার সঙ্গে চুক্তি রয়েছে 'এ' ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩১৪ ঘ.