২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঙ্কিংয়ে আয়াল্যান্ডের উন্নতি চান ও'ব্রায়ান

পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে একদিনের র‌্যাঙ্কিংয়ে দলকে উপরে তুলতে চান আয়ারল্যান্ডের ক্রিকেটার কেভিন ও'ব্রায়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে একদিনের র‌্যাঙ্কিংয়ে দলকে উপরে তুলতে চান আয়ারল্যান্ডের ক্রিকেটার কেভিন ও'ব্রায়ান। আয়ারল্যান্ডের একটি বেতারকে ও'ব্রায়ান বলেন, "পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেননা কয়েকটি পয়েন্ট পেলে র‌্যাঙ্কিংয়ে আরো উপরে উঠতে পারবো। হয়তো নয় নম্বর স্থানের কাছাকাছিও পৌঁছে যাবো।" একদিনের ক্রিকেটে নয় নম্বর দল বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আছে আয়ারল্যান্ড। বাংলাদেশের পয়েন্ট ৬৭। আয়ারল্যান্ডের ৪২। তবে আয়ারল্যান্ডের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে জিম্বাবুয়ে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় আয়ারল্যান্ড। খেলায় বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক হাঁকান ও'ব্রায়ান। বিশ্বকাপ থেকে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন বলে মনে করেন ও'ব্রায়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের খেলোয়াড় ও কর্মকর্তারা বিশ্বকাপ থেকে চমৎকার অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন। কিন্তু তা এখন অতীত। আমরা পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে ভালোভাবেই শুরু করতে চাই।" বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৯ ঘ.