২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসী সামি

জুনের ৪ তারিখ টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুনের ৪ তারিখ টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজ ১-১ এ ড্র করেছে সামির দল। তরুণ্য নির্ভর দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে 'ফাইট' দেওয়াতো সহজ কথা নয়। এই সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস ভারতের বিপক্ষেও কাজে লাগাতে চাইছেন সামি। "সামনে একটা বড় সিরিজ অপেক্ষা করছে, ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই আশা করছি। রানের খাতায় বড় অঙ্ক যোগাড় করতে হবে আমাদের। তাহলে বোলারদের জন্য কাজটা সহজ হবে। আমাদের দলটি তরুণ, তবে সিরিজ জয়ের সামর্থ্য আমাদের আছে।" পাকিস্তানের বিপক্ষে ভালো 'পারফর্ম' করা বোলারদের কৃতিত্ব দিতেও ভোলেননি সামি। "বোলাররা ভালো করায় গায়ানায় জয় পেয়েছিলাম। সেন্ট কিটসেও তাদের কল্যাণে জয়ের কাছাকাছি পৌছে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ভাগ্য আমাদের অনুকূলে ছিল না।" একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে তিনটি টেস্ট ও পাচটি একদিনের ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/২১২৫ ঘ.