২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর হামলা তাড়িয়ে বেড়ায় জয়াবর্ধনেকে

পেরিয়ে গেছে দু'বছরেরও বেশি সময়। কিন্তু লাহোরে সেই সন্ত্রাসী হামলার স্মৃতি এখনো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মাহেলা জয়াবর্ধনেকে। গার্ডিয়ান পত্রিকাকে সে কথাই বলেছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেরিয়ে গেছে দু'বছরেরও বেশি সময়। কিন্তু লাহোরে সেই সন্ত্রাসী হামলার স্মৃতি এখনো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মাহেলা জয়াবর্ধনেকে। গার্ডিয়ান পত্রিকাকে সে কথাই বলেছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান। ২০০৩ সালের মে মাসের ৩ তারিখ যেন গেঁথে গেছে জয়াবর্ধনের স্মৃতিপটে। সেদিন শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে চালানো হয় সন্ত্রাসী হামলা। এতে ছয় পুলিশসহ নিহত হন আটজন। আহত হন শ্রীলঙ্কার সহকারী কোচ এবং ছয় ক্রিকেটার। সে কথা মনে করে গার্ডিয়ানকে জয়াবর্ধনে বলেন, মাঝেমধ্যেই ওই হামলার স্মৃতি তাড়িয়ে নিয়ে বেড়ায় তাকে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয়দিনের খেলার জন্য গাদ্দাফি স্টেডিয়াম যাওয়ার সময় শ্রীলঙ্কা দলের বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। "শুরুতে, কেউ একজন বলছিলেন, কেউ পটকা ফোটাচ্ছে। তখনই একজন চিৎকার করে ওঠেন-না, তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে," বলেন জয়াবর্ধনে। ৩২ বছর বয়সী জয়াবর্ধনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন। ওই ঘটনার পর কোনো ক্রিকেট দলই পাকিস্তান সফরে যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১১০ ঘ.