ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে ভেসে গেছে দিল্লি ডেয়ারডেভলস ও পুনা ওয়ারিয়র্সের খেলা।
আইপিএলের এবারের আসরে এটিই ছিল দুই দলের শেষ খেলা। ১৪ খেলায় ৯ পয়েন্ট নিয়ে পুনা আসর শেষ করেছে নবম স্থানে থেকে। আর দিল্লি সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে আছে দশম স্থানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৮তম খেলায় শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি।
১০ ওভার ১ বলের মাথায় বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় দিল্লির রান ছিল ৩ উইকেট ৫৬। দেড় ঘন্টার বেশি সময় অপেক্ষা করার পরও বৃষ্টি বন্ধ না হওয়ায় দুই আম্পায়ার সঞ্জয় হাজারে ও রড় টকার খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩৩ ঘ.
bdnews24